ঢাকাSaturday , 12 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 12 October 2019, 22:00

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌর মিনি মার্কেটের দক্ষিণ পাশে জেলা ওয়ার্কার্স পার্টি এ সমাবেশের আয়োজন করে। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রলীগ কি ছাত্র শিবির হয়ে গেছে? সম্প্রতি দেশে বেশ কিছু ইস্যু নিয়ে তোলপাড় হচ্ছে। বুয়েট ছাত্র আবরারকে ছাত্রলীগ নামধারীরা শিবির অজুহাতে পিটিয়ে হত্যা করেছে। আমরা জানি ছাত্র শিবির একটি জঙ্গিবাদী সংগঠন। কিন্তু জঙ্গিবাদী সংগঠনকে জঙ্গিবাদী কায়দায় দমন করতে চাইলে কোন পার্থক্য থাকে না। ছাত্রলীগের এই কর্মকান্ড ওয়ার্কার্স পার্টি সমর্থন করে না’। তিনি আরও বলেন, ‘বর্তমানে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে অরাজনৈতিক সাংগঠনিক শক্তিতে পরিণত হয়েছে। বুয়েট কর্তৃপক্ষ ছাত্রলীগের অপরাধ ঢাকার জন্য ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করে বঙ্গবন্ধুর অধ্যাদেশকে অস্বীকার করেছে। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রাজনীতি চর্চার সুযোগ উন্মুক্ত করে দিতে হবে। ছাত্ররা বেছে নেবে কোন রাজনীতি করবে। তাহলেই ছাত্র-রাজনীতির ঐতিহ্য বেঁচে থাকবে। দেশের কল্যাণে আসবে’। এ সময় ফজলে হোসেন বাদশা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রত্যয়ে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে পার্টিকে শক্তিশালী করার আহŸান জানান। উদ্বোধনি সমাবেশে জেলা শাখার সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়লের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড ফাহিমুল হক কিসলু, কমরেড সাবীর হোসেন, কমরেড মইনুল ইসলাম প্রমুখ। এর আগে ওয়ার্কার্স পার্টির সম্মেলন উদ্বোধনি সমাবেশের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *