আশাশুনিতে ডাকাতি মামলার আসামি হাবিবুল্লাহ গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ডাকাতি মামলার আসামি হাবিবুল্লাহ সরদার কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালামের নেতৃত্বে এএসআই মোকাদ্দেস হোসেন, এএসআই কায়ছারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে শ্যামনগর থানার কলবাড়ি বাজার থেকে গ্রেফতার করা হয়। হাবিবুল্লাহ আশাশুনি থানার নিয়মিত ১২(০৯)১৯ নং মামলার আসামি। সে শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের মকবুল সরদারের ছেলে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাবিবুল্লাহ কে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply