ঢাকাThursday , 30 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 30 August 2018, 23:42

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, কালিগঞ্জ উপজেলাকে সব দিক দিয়ে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সমাজের সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং সরকারি প্রদত্ত সকল সেবা পায় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। এক্ষেত্রে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি এলাকাবাসীর কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, লাভলু আক্তার, অসিত সেন, আফজাল হোসেন, সাংবাদিক শেখ ফারুক হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আশীষ হালদার, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ মোমেনুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ আবু হাবিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *