পৌরসভার দক্ষিণ কামালনগরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগরে ম্যাকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ কামালনগরে প্রধান অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
এ সময় সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলার মো. শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, ঠিকাদার এস.এম রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় দক্ষিণ কামালনগর অ্যাড. সামছুল হকের বাড়ি হতে বৌ বাজার পর্যন্ত ১২শ’ মিটার ম্যাকাডাম পিচের এ রাস্তা ৪৩ লক্ষ ১৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এ সময় অতিথিবৃন্দ ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ কামালনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মো. আব্দুল্লাহ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply