পৌরসভার পলাশপোল সবুজ বাগে ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ পলাশপোল সবুজ বাগ এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে এ ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এ সময় পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, ৮নং ওয়ার্ড কাউন্সিলার মো. শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আবুল হোসেন (২), অ্যাড আব্দুল মজিদ, এডিশনাল পিপি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, অ্যাড. শেখ সিরাজুল ইসলাম, অ্যাড. সোমনাথ ব্যানার্জী, অ্যাড. দুর্গাপদ, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, পৌর আ’লীগের বন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, আব্দুর রউফ রাজা, ডা. রুহুল ফরহাদ দিপু, শেখ সিফার, নিত্যানন্দ আমিন, অসীম কুমার সোনা, নির্মাণ কাজের ঠিকাদার হাফিজুর রহমান খান বিটু প্রমুখ উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় জেলা আইনজীবী সমিতির সম্মুখ নজরুলের হোটেল হতে ফল বিক্রেতা সাত্তারের বাড়ি পর্যন্ত ৪শ’ মিটার ডাবল সিসি ঢালাই রাস্তা ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

Leave a Reply