ঢাকাFriday , 11 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অর্থ উত্তোলন

admin ঢাকা
আপডেট: 11 October 2019, 20:54

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সংলগ্ন চুনকুড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে অর্থ উত্তোলনে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়েরের পর সরজমিনে তদন্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন সংযোগ দেওয়ার জন্য একটা সংঘবদ্ধ দালালচক্র অবৈধ উৎকোচ উত্তোলন করে। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায় যে, চুনকুড়ি গ্রামের জামায়াত নেতা আব্দুর রাজ্জাক আমিরের জামাতা আ: রহিম সরদার, পিতা- মৃত আহাদ আলী সরদার ও একই গ্রামের আব্দুল বারী মোড়লের ছেলে মো. আবু সাঈদ সহ অজ্ঞাত ২/৩ জন দালালচক্র মিলিত হয়ে এলাকার সাধারণ নিরীহ মানুষের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে ৫শ’ থেকে ১হাজার হারে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে গণ স্বাক্ষরের মাধ্যমে দালাল চক্রের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্তের জন্য অফিসার ইনচার্জ শ্যামনগর থানাকে দায়িত্ব দেন। এরপর তাৎক্ষণিক শ্যামনগর থানার এসআই আ: রাজ্জাক ঘটনা তদন্তে সততা প্রমাণ পান বলে জানায় পুলিশ। ঘটনার বিষয়ে এসআই আ: রাজ্জাক বলেন, আমি ঘটনার সত্যতা প্রমাণ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *