ঢাকাFriday , 11 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মতিয়ার রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল

admin ঢাকা
আপডেট: 11 October 2019, 20:53

রাকিবুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজারে ‘প্রাইড ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মাদ রফিকুজ্জামান এবং সিইও মোহাম্মাদ শফিকুজ্জামানের পিতা মতিয়ার রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১অক্টোবর) দুপুরে মাধবকাটি বাজারে প্রাইড ফাউন্ডেশনের নিজস্ব ভবনে এ দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় ইঞ্জি. আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাও. আব্দুল কুদ্দুস, মাও. মাহমুদুল হাসান, মো. ইউসুফ আলী, মাও. নাসির উদ্দীন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান, হুমাউন কবির লিটু, হাসানুর জামান ডাবলু, প্রভাষক আমজাদ হোসেন, শরিফুজ্জামান ময়না প্রমুখ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আনোয়ারুল ইসলাম। উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক মতিয়ার রহমান গত শুক্রবার (৪ অক্টোবর) আমেরিকার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *