ঢাকাThursday , 30 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

admin ঢাকা
আপডেট: 30 August 2018, 23:33

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের আটলিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চাকুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইসহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মুস্তাফিজুর রহমান দুলু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জিএম ফারুক হোসেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম, শেখ আব্দুস সামাদ, অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, নজরুল ইসলাম বিশ্বাস, মাস্টার আফসার আলী, আব্দুস সবুর শেখ, আমজাদ হোসেন মোড়ল, পঞ্চানন ঘোষ, কুমুদ রঞ্জন শীল, যুবলীগ নেতা সরদার শরিফুল ইসলাম, জাকির হোসেন মিল্টন, শেখ মুর্শিদুল আলম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু দাউদ মোড়ল, ১ম যুগ্ম আহবায়ক সম ইবকল হোসেন সালাম, জিএম ফরিদ হোসেন, সম কবিরুল ইসলাম, মালেক গাজী, মিজান মালী, এস এম মাসুদ রানা, বিশ্বজিৎ মজুমদার, নাজির হোসেন, রবিউল ইসলাম, মহিতোষ বিশ্বাস, রেবেকা গাজী, আব্দুর রহমান, ইউপি সদস্য শিখা রানী বসাক, রেশমা বেগম, ছাত্রলীগ নেতা কে এম মফিজুল ইসলাম, ইব্রাহিম হোসেন, তরিকুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম মুন্না, ইয়াসিন হোসেন, শেখ জাহিদুর রহমান নয়ন, ইমরান গাজী, মামুন শেখ প্রমুখ। দোয়া পরিচালনা করেন চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মো. হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *