সাতক্ষীরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় একটি জেলা : এসপি সাতক্ষীরা
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড. স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্ভর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা এ সভার আয়োজন করে। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনা বিভাগের সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখা সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সাতক্ষীরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় একটি জেলা। এই জেলার খেলোয়াড়রা বাংলাদেশের বিভিন্ন খেলায় প্রতিনিধিত্ব করে। যেটা অন্য জেলায় নাই। আমরা সাহসের সাথে গর্ববোধ করি। মাদক, জঙ্গিবাদকে নির্মূল করতে জেলার সকলের সাহায্য চাই। বিশেষ করে আপনাদের যারা এসোসিয়েশনের সাথে যুক্ত। সাধারণ সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার ও সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শফি, সাবেক সাধারণ সম্পাদক শেখ মারুফুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ইদ্রিস আলী বাবু, কোষাধ্যক্ষ মীর তাজুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক কাজী ফরহাদ, প্রশিক্ষক লুৎফর রহমান সৈকত ও সাইফ উদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আম্পায়ারদের মধ্যে ফারুকার রশিদ আলতাফ হোসেন, সাইফুল ইসলাম বাপ্পী, ফিরোজ রহমান, মুফাচ্ছিনুল ইসলাম তপু, দারুজ্জামান রুবেল, ওহেদুজ্জামান শামিম কবির উদ্দীন, জনি এছাড়াও নতুন নন-কোয়ালিফাইড আম্পায়ারদের মধ্যে মেহেরুল্লাহ গালিব, নুরুল হাসান, এসএম হাবিবুল হাসান, আজিজুর রহমান, জিয়াউর রহমান, সাইদ, জাকির হোসেন মিঠু, প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নতুন আম্পায়ার (নন-কোয়ালিফাইড) সংগ্রহ কার্যক্রম-২০১৯ -এ উত্তীর্ণদের অত্র এসোসিয়েশনে অন্তর্ভূক্তকরণ ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply