ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে বুড়িয়ায় আড়ং মেলার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্ত

admin ঢাকা
আপডেট: 10 October 2019, 23:04

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় বিশাল আড়ং মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বুড়িয়া মরিচ্চাপ নদীর তীর মাঠে আড়ং মেলায় শারদীয় দুর্গোৎসবের ১০টি পূজা মন্ডপের প্রতিমা একত্রিত করা হয়। এরপর পূজা মন্ডপে ঢোল বাদ্য বাজনার সাথে জড়িতদের নিয়ে ১০টি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর স্ব স্ব এলাকার নদী ও পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের শুভ সমাপ্তি হয়। উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানার সহযোগিতায় ও বুড়িয়া আড়ং মেলা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় মেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। আড়ং মেলায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, বড়দল ইউনিয়ন ভূমি অফিসার রণজিৎ কুমার মন্ডল, খ্রিস্টান ধর্মযাজক ফাদার ডেবিট, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা (বাবু) সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, বড়দল ইউনিয়নের সকল ইউপি সদস্য বৃন্দ। এছাড়াও সাংবাদিক সাহেব আলী, এস এম শরীফসহ স্থানীয় আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক উত্তম কুমার মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *