দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আবু বকরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, বিআরডিপি’র ইউনিয়ন সুপারভাইজার সুশান্ত গাইন, ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন, ঢাকা আহছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী আবু সাঈদ, প্রতিবন্ধী সদস্য আছের আলী প্রমুখ। ইউপি সদস্য কামরুজ্জামান বাবুর পরিচালনায় উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার আফজাল হোসেন, ইউপি সদস্য কামরুল ইসলাম, আব্দুল জলিল, এবাদুর রহমান, আজগার আলী, হাবিবুর রহমান মাসুম, মোক্তার হোসেন, মাহাবুবুর রহমান বাবলু, শাহানাজ পারভীন, সাবিনা খাতুন, রোকেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকান্ড ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কৃষি, পল্লী দারিদ্র্য উন্নয়নসহ মাদক, মানব পাচার, বাল্যবিবাহ রোধে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
