ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জনপ্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষাণ্মাষিক সভা

admin ঢাকা
আপডেট: 10 October 2019, 23:01

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষাণ্মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ডিআরআরএ’র আয়োজনে অস্ট্রেলিয়ান এইড’র অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আবু বকরের সভাপতিত্বে আলোচনার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। ইউপি সদস্য কামরুজ্জামান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ডিপিও সদস্য আছের আলী প্রমুখ। এ সময় ইউপি সদস্য কামরুল ইসলাম, আব্দুল জলিল, এবাদুর রহমান, আজগার আলী, হাবিবুর রহমান মাসুম, মোক্তার হোসেন, মাহাবুবুর রহমান বাবলু, শাহানাজ পারভীন, সাবিনা খাতুন, রোকেয়া বেগম, ডিপিও সদস্য সাবিহা খাতুন, রেশমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ডিআরআরএ’র প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসার প্রকল্প ফেজ-২ এর কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া প্রতিবন্ধী শনাক্ত করতে ক্যাম্প, সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *