ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অর্থ উত্তোলনের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 10 October 2019, 22:54

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার জন্য সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অবৈধ উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, চুনকুড়ি গ্রামের মৃত আহাদ আলী সরদারের পুত্র আ: রহিম সরদার ও আব্দুল বারী মোড়লের পুত্র মো. আবু সাঈদ সহ অজ্ঞাত কয়েকজন মিলে একটি চক্র এলাকার সাধারণ নিরীহ মানুষের ভয়-ভীতি দেখিয়ে কৌশলে বিদ্যুতের নতুন লাইন দেয়ার নাম করে তাদের নিকট থেকে ৫শ’ থেকে ১হাজার হারে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে গণ স্বাক্ষরের মাধ্যমে চক্রটির বিরুদ্ধে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতক্ষীরা পলীø বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। বিদ্যুৎ দেওয়ার নাম করে টাকা উত্তোলনের বিষয়ে চুনকুড়ি গ্রামের মৃত আহাদ আলী সরদারের পুত্র আ: রহিম সরদার ও আব্দুল বারী মোড়লের পুত্র মো: আবু সাঈদ কে মোবাইলে করলে প্রতিবেদকের সাথে সুকৌশলে এড়িয়ে যান এবং বলেন, পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ারকে ম্যানেজ করতে হয়। প্রায় ১ বছর পূর্বে আমরা এলাকার উন্নয়নের সার্থে কিছু টাকা উত্তোলন করেছিলাম। পরবর্তীতে চুনকুড়ি গ্রামের মৃত আজীম উদ্দীনের পুত্র এছাক গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সংঘবদ্ধ গ্রæপটি কয়েক লক্ষ টাকা অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী মো. কামরুজজামান জানান, এলাকাবাসী গণ স্বাক্ষর করে একটা আবেদন করেছে। সেটা শ্যামনগর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিকে অবগত করার পরে বিষয়টি তদন্তের জন্য অফিসার ইনচার্জ শ্যামনগর থানাকে দায়িত্ব দেওয়া হয়েছ। এমতাবস্থায় এলাকার সচেতন মহলের দাবি পল্লী বিদ্যুৎ দেওয়ার নামে সংঘবদ্ধ দালালচক্রকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার আহŸান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *