ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

admin
October 10, 2019 10:54 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাত এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা তথ্য উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। জেলা তথ্য অফিসের এনাউন্স অফিসার মো. মনিরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অজয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতা মূলক বক্তব্য রাখেন বক্তারা। বিশেষ করে লবণাক্ততার কারণে নারীদের বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তারা বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি চলমান রাখার দাবি জানান। শিশু শ্রম বিষয় বক্তারা বলেন, শিশু অধিকার আইন লঙ্ঘন করে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে তথ্য অফিসের উদ্যোগে ব্যাপক প্রচারের জন্য অনুরোধ করেন। এ সময় মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান ইউপি সদস্য, শিক্ষক, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।