শ্যামনগরে স্বর্গীয় গোবিন্দ প্রসাদ মন্ডলের মৃত্যু দাবি চেক প্রদান
শ্যামনগর প্রতিনিধি: ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি. এর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বিমা গ্রাহক গোবিন্দ প্রসাদের মৃত্যুতে তার নমিনি তার স্ত্রী তিলোত্তমা রানী মন্ডলকে মৃত্যু দাবির ৫৬ হাজার ১৮৪ টাকার চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শ্যামনগর উপজেলার ভৈরবনগর সার্বজনীন দুর্গাপূজা মন্দির চত্বরে এ চেক প্রদান করা হয়। রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। ডেলটা লাইফের শ্যামনগর ব্রাঞ্চ ম্যানেজার ব্রজেন্দ্র নাথ মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডেলটা লাইফের খুলনার জেএভিপি মো. হাফিজুর রহমান, উপজেলা আ’লীগ নেতা স.ম আব্দুস সত্তার, কুমুদ রঞ্জন গায়েন, ফজলুল হক মোড়ল, পতিত পবন মন্ডল, ভৈরবনগর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি স্বপন কুমার হালদার। এ সময় ডেলটা লাইফের শ্যামনগর ব্রাঞ্চ ইনচার্জ এসএম ফয়জুল্লাহ, বৃন্দে রানী মন্ডল, মাগফুরুজ্জামান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি স্বর্গীয় গোবিন্দ প্রসাদ মন্ডলের স্ত্রীর হাতে মৃত্যু দাবির চেক তুলে দেন।

Leave a Reply