তালায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তালা উপজেলা শাখার বর্ধিত ও কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তালা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডা. গিয়াস উদ্দীন, সুজিত হোড়, কে. এম. শাহিনুর রহমান, জুলফিকার রায়হান, মো. নুর ইসলাম, ইমদাদুল ইসলাম, আব্দুল আলীম, মিজানুর রহমান, মীর বিকুল, নজরুল ইসলাম, আবু হাসান, রবিউল ইসলাম, গিয়াস, কুদ্দুস ও জাহিদ প্রমুখ। সভায়- শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তালা উপজেলা শাখার পক্ষ থেকে আগামী ১৮ অক্টোবর বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ রাসেল’র জন্ম বার্ষিকী পালনে সকাল ১০টায় র্যালি, ১১টায় আলোচনা সভা ও জন্মদিনের কেক কাঁটার সিদ্ধান্ত গ্রহণসহ সংগঠনকে গতিশীল করতে নানান উদ্যোগ গ্রহণ করা হয়।

Leave a Reply