শ্যামনগরে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের সার্টিফিকেট ও উপকরণ বিতরণ
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে যুবদের পাইলট মেন্টরশীপ প্রশিক্ষণের সার্টিফিকেট ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে দাতা সংস্থা অক্সফ্যামের আর্থিক সহযোগিতায় সুশীলনের রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে প্রশিক্ষণের মাধ্যমে এ সার্টিফিকেট ও উপকরণ বিতরণ করা হয়। প্রশিক্ষণে আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের মোট ২৫ জন ইয়ুথ গ্রæপের সদস্য অংশগ্রহণ করে। তারা শপিং ব্যাগ, মিষ্টির প্যাকেট তৈরি, মোটর সাইকেল সার্ভিসিং, হেয়ার ড্রেসার/সেলুন, আর্ট অ্যান্ড প্রিন্টিং, ওয়েল্ডিং প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেন। সার্টিফিকেট প্রদানের সময় রি-কল ২০২১ প্রকল্পের এফ এফ দিবাকর ঘোষ, মীর হাছিবউল্যাহ, শহীদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা ও দিকনির্দেশনায় ছিলেন, সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানা।

Leave a Reply