ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 10 October 2019, 22:28

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের কৃষ্ণনগরে আদালত ও জন প্রতিনিধিসহ কাউকে তোয়াক্কা না করে মাহমুদ বাহিনী কর্তৃক গাঁয়ের জোরে এক অসহায় পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টাসহ খুন, জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, কৃষ্ণনগর গ্রামের বেলায়েত আলী তরফদারের স্ত্রী ভুক্তভোগী হাফিজা খাতুন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার শ্বশুরের মৃত্যুর পর ওয়ারেশ হিসেবে আমার একমাত্র স্বামী গুরুতর অসুস্থ অবস্থায় জীবন যাপন করছেন। আমাদের অসহায়ত্বের সুযোগে আমার স্বামীর সম্পত্তির উপর কু-নজর পড়ে একই এলাকার পর সম্পদ-লোভী মাহমুদ তরফদার ও মনিরুল তরফদার গংদের। তারা গায়ের জোরে সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং বিভিন্ন সময়ে প্রকাশ্যে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে। এরই জেরে গত ২৪ এপ্রিল মাহমুদ তরফদারের নেতৃত্বে তার বাহিনীর সদস্য মনিরুল, আল আমিন, শফিকুল ইসলাম, শামীম হোসেন, মহিদ তরফদার, শহিদ তরফদার, মোস্তাহিদসহ ১৫/২০ জন সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে আমার অসুস্থ স্বামীকে টেনে হিঁচড়ে ঘরে থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া আমাকে লোহার রড, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তাদের হাত থেকে আমাকে রক্ষা করতে গেলে আমার নাতি রবিউল ইসলামকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমি বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। এ মামলায় উক্ত সন্ত্রাসীদের মধ্যে দুইজন জেল খাটে। বাকিরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েই আমাদেরকে আবারও মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় আমি আদালতে ৭ ধারায় একটি মামলা দায়ের করলে তারা আদালতে হাজির হয়ে আর কোন ধরনের মারপিট করবে না মর্মে মুচলেকা দিয়ে বাড়ি ফিরে আবারও মারপিট শুরু করে। তিনি আরও বলেন, কৃষ্ণনগর মৌজায় আমার স্বামীর নামে একাধিক স্থানে খন্ড খন্ড সম্পত্তি রয়েছে। মাহমুদ একস্থানে জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হলে আবারও অন্য স্থানের জমি দখলের চেষ্টা চালায়। সে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। তার বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হলেও তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তার বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ, নাশকতা, মারপিট, ঘরবাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তারা প্রকাশ্যে খুন, জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে আমাদেরকে হয়রানি করে ভিটে মাটি ছাড়া করবে বলে হুমকি প্রদান করছে। বর্তমানে আমরা বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছি। এমতাবস্থায় তিনি উক্ত মাহমুদ বাহিনীর হাত থেকে তার স্বামীর সম্পত্তি রক্ষা এবং নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *