ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্তন ক্যান্সার রোধে জনসচেতনতার বিকল্প নেই-এমপি রবি

admin ঢাকা
আপডেট: 10 October 2019, 22:21

ডেস্ক রিপোর্ট: ‘শ্রেষ্ঠ খাবার মায়ের দুধ সব শিশুকে তাই খাওয়াই, স্তন ক্যান্সারের ঝুঁকি কমাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য গোলাপী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। রোটা: ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘স্তন ক্যান্সার রোধে জনসচেতনতার বিকল্প নেই। মানুষ যদি প্রাথমিক পর্যায়ে রোগের আলামত দেখে ডাক্তারের স্মরণাপন্ন হয়, তাহলে দ্রæত চিকিৎসার মাধ্যমে স্তন ক্যান্সার ভাল করা সম্ভব। জননেত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের মানুষের জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য দৌর গোড়ায় পৌছে দিয়েছেন। কমিউনিটি ক্লিনিকে উন্নতমানের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। আয়োজকদের মহৎ উদ্যোগকে স্বাগত জানান এমপি রবি।’ আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, প্রখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর ডা. ফকরুল ইসলাম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, ডা. মুকিতুল হুদা, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি মীর মোশারফ হোসেন মন্টু, রোটা: পিপি এনছান বাহার বুলবুল, ক্লাব সেক্রেটারী ফারহা দীবা খান সাথী, রোটা: পিপি প্রফেসর ভূধর সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলার অনিমা রানী মন্ডল, রোটা: পিপি মাগফুর রহমান, রোটা: মো. কামরুজ্জামান রাসেল, রোটা: পিপি রেহেনা পারভীন মিনু, রোটা: নাসিমা জামান, রোটা: মশিউর রহমান বাবু, রোটা: সৈয়দ হাসান মাহমুদ, রোটা: আশরাফুল করিম ধনি, রোটা: মাহফুজা রুবি, রোটা: আক্তারুজ্জামান কাজল, রোটা: বাবু, রোটা: মিজানুর রহমান, রোটা: আনিছুজ্জামান, কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা, রোটা: মাহমুদুল হক সাগর, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা সভাপতি মো. আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তৈয়েব হাসান বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *