খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে হাজারও মানুষের ঢল
সম ওসমান গনি সোহাগ বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার (০৯ সেপ্টেম্বর) প্রতিমা বিসর্জন দেওয়া হয়। মঙ্গলবার দুর্গা পূজার বিজয়া দশমী হলেও এ উপজেলার অধিকাংশ প্রতিমা বুধবার বিসর্জন দেওয়া হয়। উপজেলায় সবচেয়ে বিজয়ার বড় মিলনমেলা ঘটে খোলপেটুয়া নদীতে। বিকেল থেকেই বিভিন্ন এলাকার সকল বয়সী দর্শনার্থীদের আগমন ঘটে। এখানে নওয়াবেঁকী, আটুলিয়া, বড়কুপট, ঝাঁপা, কামালকাটি, দক্ষিণ বড় কুপট, পোড়াকাটলা, দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, গাবুরা, পদ্মপুকুর সহ বিভিন্ন স্থানের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। শত শত ট্রলার, কারগো ও নৌকায় বহনকারী হাজারও দর্শনার্থীরা এ মিলন মেলায় হাজির হয়।
প্রতিমা বিসর্জনকালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল’র সার্বিক পরিচালনায় দর্শনার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামি, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নুরুজ্জামান টুটুল, কুমুদ রঞ্জন গায়েন, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড নুরুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মোহাম্মদ সালাউদ্দিন, শ্যামনগর উপজেলা তাঁতী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সাবেক ছাত্রনেতা প্রভাষক ফয়সাল আহমেদ সুমন, দীপঙ্কর বিশ্বাস, মোহাম্মদ রফিক, জি.এম মুজিবুর রহমান মুজিব, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি, প্রমুখ।

Leave a Reply