ঢাকাThursday , 30 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ৭ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 30 August 2018, 23:23

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক ফজলু সরদার (৪৫) কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ফজলু সরদার ওই গ্রামের আনোয়ার সরদারের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলছিলো। ফজলু সরদার চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির বাবা ফজলু সরদারের বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে ধর্ষক গ্রেফতার হয়েছে। অসুস্থ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *