ঢাকাThursday , 30 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুই মাদকসেবীর জরিমানা

admin ঢাকা
আপডেট: 30 August 2018, 23:22

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক দুই মাদকসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন, উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন ও আব্দুল মান্নানের ছেলে শেখ আল মামুন।
কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে সহকারি উপ-পরিদর্শক তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা সদরের ফুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের অপরাধে জাকির হোসেন ও শেখ আল মামুনকে আটক করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে জাকির হোসেন ও শেখ আল মামুনকে ২ হাজার টাকা হারে জারিমানা আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *