ঢাকাWednesday , 9 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় অধ্যাপক ডা. এম.আর খানের নামে সাতক্ষীরা শিশু হাসপাতালের নামকরণসহ শিশু স্বাস্থ্যসেবার মান্নোয়ন করতে হবে : এমপি রবি

admin ঢাকা
আপডেট: 9 October 2019, 21:25

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান শিশু চিকিৎসায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তিনি আজীবন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যেভাবে শিশুদের সেবা দিয়েছেন, তা শিশু চিকিৎসকদের জন্য উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশে শিশুরোগ চিকিৎসার পথিকৃৎ ডা. এম আর খান ছিলেন একজন সফল মানুষ, নেতৃত্বদানকারী গুণী চিকিৎসক। যাঁর চিকিৎসার গুণে প্রাণ ফিরে পেয়েছে হাজার হাজার শিশু। এমন গুণী চিকিৎসকের মৃত্যু নেই। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি নিজ নিজ এলাকার মানুষের জন্য কাজ করতে সবাইকে উদ্বুদ্ধ করতেন। বিভিন্ন শিশু বিষয়ক সংগঠন, সংস্থা ও হাসপাতালের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি তিনি নিজ উদ্যোগে এ দেশের শিশুদের কল্যাণে একটি ট্রাস্ট গঠন করে দেশবাসীর দৃষ্টি কেড়েছেন। এছাড়া তিনি নিজ বাড়ি সাতক্ষীরায় শিশু হাসপাতাল, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন ও আনোয়ারা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে গেছেন। এমপি রবি এ সময়, একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডা. এম.আর খানের হাতে গড়া সংগঠন সাতক্ষীরা শিশু হাসপাতালটি তার নামকরণ করার নির্দেশ দেন। তিনি বুধবার দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সাতক্ষীরা শিশু হাসপাতালের বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে হাসপাতালের সমস্যা বিষয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, এম জামান খান, একরামুল কবির খান, মেহেদী হাসান, হাফিজুর রহমান খান বিটু ও ময়নুল আরেফিন প্রমুখ। এমপি রবি এ সময় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা’র উপপরিচালক হোসেন শওকতকে দ্রæত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শিশু হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সকল সমস্যা সমাধানের নির্দেশ দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *