ঢাকাTuesday , 8 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে তাল বীজ বপন

admin ঢাকা
আপডেট: 8 October 2019, 21:47

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: ‘বজ্রপাত নিয়ন্ত্রণ করি, তাল বৃক্ষ রোপণ করি’ এই স্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে তাল গাছের বীজ বপন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘ কর্তৃক এ তাল বীজ বপন করা হয়। এ সময় জয়নগর গ্রামের হোগলাখালি রাস্তা হতে বোশখালি ব্রিজ পর্যন্ত ১ কি: মি: রাস্তার দুই ধারে এই তাল বীজ বপন করা হয়। এভারগ্রীণ যুব সংঘের সভাপতি জি এম হুমায়ূন কবীর হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তাল বীজ বপন করেন, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য রাজগুল সরদার, জহুর মোল্লা, জাহাঙ্গীর কবির লাকি। এ সময় এভারগ্রীণ যুব সংঘের সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষা সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, কার্যকরী সদস্য সাদ্দাম হোসেন, সদস্য কামরুল ইসলাম, হাবিবুর, আল-মামুন, হাফিজুর, বাবুল হোসেন বাবু, আব্দুল কাদের, নুরুল্লাহ, শামিম, সাবের আলী, রায়হান, মাছুম, বাবু, সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *