ঢাকাTuesday , 8 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছায় সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 8 October 2019, 21:23

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গাজীর হাট মোড় সংলগ্ন পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল তিনটার দিকে স্থানীয় যুব কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল আজিজ, দ্বিতীয় মহাসিন হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন রাকিব হোসেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল ৩ বছরের একটি শিশু পানির উপরে ভেসে থাকা, পানির নিচে দীর্ঘক্ষণ ডুবে থাকা, কাঁটাযুক্ত খেজুর গাছের উপরে উঠে লাফালাফি করা, পানকৌড়ি ধরা, তৈলাক্ত কলাগাছের মাথায় ওঠা, হাঁড়ি ভাঙ্গাসহ বিভিন্ন দৃষ্টিনন্দন খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবী, ইউপি সদস্য আব্দুস সাত্তার, আব্দুল কাদের, হাবিবুর রহমান বাবু, সমাজসেবক জাহাঙ্গীর আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *