‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তার অধীনস্থদের বলেন, ‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’। কারও বিরুদ্ধে কোন অভিযোগ আমার কাছে আসলে তাকে প্রথমে সাসপেন্ড করা হবে, দ্বিতীয়বারে তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হবে। অধীনস্থদের দুর্নীতি থেকে মুক্ত থাকার লক্ষে তাদের ভয় দেখিয়ে এ হুমকি দেওয়ায় সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। শ্যামনগর ভূমি অফিস সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত হোসেন আলী মোড়লের পুত্র মো. জিল্লুর রহমান ২ অক্টোবর অফিস চলাকালীন সময়ে উপজেলা ভূমি অফিসে যেয়ে নাম পত্তনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের বিষয়ে জানতে চাইলে প্রধান অফিস সহকারী আব্দুল হাই ৩ শত টাকা দাবি করেন। তখন জিল্লুর রহমান বলেন, টাকা লাগবে কেন? যদি টাকা দিতে হয় তাহলে টাকা প্রাপ্তির রশিদ দিতে হবে। আব্দুল হাই রশিদ দিতে পারব না বলে অফিসের এমএলএসএস মিন্টুর কাছে পাঠায়। জিল্লুর রহমান বিষয়টি অফিস প্রধান সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানকে জানান। তিনি সাথে সাথে অফিস সহকারী আব্দুল হাইকে এবং এমএলএসএস মিন্টুকে ডেকে বলেন, আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত। দুর্নীতিবাজ কোন কর্মচারীকে প্রশ্রয় দেওয়া হবে না। সাধারণ জনগণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান খানের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply