ঢাকাMonday , 7 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে উঠান বৈঠক

admin ঢাকা
আপডেট: 7 October 2019, 22:38

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে উপজেলার ফিংড়ি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন কর্তৃক এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাল্য বিবাহ একটি অভিশাপ। যেভাবেই হোক বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। শুনেছি কোর্টে গেলে নোটারি পাবলিক করে বয়স বাড়িয়ে বিয়ে দেওয়া হয়। এটা বন্ধ করতে হবে। বাল্য বিবাহ হলে মায়েদের অনেক ক্ষতি হয়। এটা মায়েদেরই বুঝতে হবে। সরকার সর্বত্র উন্নয়ন করছে। এই উন্নয়ন ভোগ করতে হলে সকলকে সজাগ থাকতে হবে। বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ করতে হবে’। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। তবে, শুধু আইন দিয়ে হবে না, জনগণকে সজাগ থাকতে হবে। আগামী মুজিব বর্ষের আগেই সাতক্ষীরা জেলাকে বাল্য বিবাহ মুক্ত করা হবে। তাছাড়া সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন সবচেয়ে বেশি বাল্য বিবাহ প্রবণ এলাকা। আজকের পর থেকে ফিংড়িতে কোন বাল্য বিবাহ হলে ওই পরিবারের সদস্যদের ধরে পুলিশে দেবেন। কোনভাবেই বাল্য বিবাহ হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে। তাই সন্তানদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনারা মাদক কারবারিদের তথ্য দিন, তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া নতুন সামাজিক আন্দোলন ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ আপনারা এই আন্দোলন সফল করতে এগিয়ে আসুন। আপনাদের বাড়ি-ঘর, দোকান-পাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামসুর রহমান প্রমুখ। বক্তারা বৈঠকে আগামী বছর মুজিব বর্ষ পালনের পূর্বেই সাতক্ষীরা জেলাকে বাল্য বিবাহ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *