কলারোয়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক-১
প্রেস বিজ্ঞপ্তি: কলারোয়ায় ৪৪ বোতল ফেন্সিডিলসহ মো. কেচমত আলী সরদার(৩০) নামে একজনকে আটক করেছে র্যাব। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় কলারোয়া উপজেলার রাজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব সূত্র জানায়, এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার রাজপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রাজাপুর এলাকার সাদেক আলী সরদারের ছেলে মো. কেচমত আলী সরদারকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়। সাতক্ষীরা র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply