ঢাকাMonday , 7 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এডিএস প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শম্ভুজিৎ মন্ডল’র মতবিনিময়

admin
October 7, 2019 10:11 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর সম্মিলিত এডিএস প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংদহা বাজারস্থ এডিএস প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু ছালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শোভনালী ইউপি সদস্য মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সেকেন্দার আবু জাফর, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন, শেখ তৈমুর হাসান, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমুখ। মতবিনিময়কালে শম্ভুজিৎ মন্ডল বলেন, সাতক্ষীরায় উন্নয়নের ধারাবাহিতা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। সাতক্ষীরার উন্নয়নে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকের অবদান অপরিসীম। এসময় তিনি এডিএস প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।