আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালীতে সনাতন ধর্ম জাগরণী সংঘের বর্ষপুতি উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বদরতলা ও কৈখালী সার্বজনীন দুর্গা পূজা উদ্যাপন কমিটির সহযোগিতায় এবং সনাতন ধর্ম জাগরণী সংঘের উদ্যোগে বেদপাঠ, গীতা পাঠ, চন্ডীপাঠ, শঙ্খ ধবনি, ও উল্লুর ধবনি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহতী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈখালী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল কুমার মিস্ত্রি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী কালিকেশানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণ মঠ ও আশ্রম বাগেরহাট, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রহ্মচারী শ্যামল মহারাজ, শ্রী প্রণব মঠ রামনাথপুর। হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ দেবহাটা উপজেলার সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি,এম,আল ফারুক ও সাধারণ সম্পাদক সমীর রায়, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, বদরতলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বর্ম্মন। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক কানাই লাল মন্ডল, শিক্ষক সুজন মন্ডল, ডা: জগদীশ মন্ডল, আরও উপস্থিত ছিলেন বদরতলা ও কৈখালী সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সকল সদস্যবৃন্দ ও জাগরণী সংঘের সদস্যবৃন্দ প্রভাষক বরুন মল্লিক, রঞ্জন দেব বর্ম্মণ, কার্তিক চন্দ্র সরকার, সুভাঙ্কার বাছাড়, অনাদি মন্ডল, স্বপন সরকার, প্রশান্ত মিস্ত্রি, সুভাষ মন্ডল, গোবিন্দ গাইন, হরেন সরকার, বিকাশ সরকার, মৃণাল বডুয়া, মিথুন মন্ডল, অসীম মন্ডল, বিজন, বর্ম্মন, সঞ্চালনায় ডা: ঠাকুরপদ ঢালি ।
