ঢাকাMonday , 7 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৩

admin ঢাকা
আপডেট: 7 October 2019, 22:06

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তিন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে জেলার দেবহাটা ও শ্যামনগর উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন, দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মৃত আহাদ মোড়লের ছেলে আব্দুল মালেক মোড়ল (৫০), শ্যামনগর উপজেলার খুটিকাটা গ্রামের কামরুল ইসলাম গাজীর ছেলে টুটুল হোসেন তুহিন (২২) ও সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের ইনছার আলীর ছেলে ইশার আলী (২৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মালেক মোড়ল দুপুরে তার বাড়ির পাশে নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট আওয়াজে বজ্রপাত ঘটে। এতে তিনি ঘটনা স্থলেই মারা যান। অপরদিকে, একই সময়ে শ্যামনগর উপজেলার খুটিকাটা গ্রামের মৎস্য ঘের কর্মচারী টুটুল হোসেন তুহিন উপজেলার চুনার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট আওয়াজে বজ্রপাত ঘটে। এতে তিনিও ঘটনা স্থলেই মারা যান। সদর উপজেলার বাঁশদহা গ্রামের ইশার আলী কয়ার বিলে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়, ইশার আলী বাড়ি না ফেরায় সন্ধায় পরিবারের সদস্যরা বিলে যেয়ে তার লাশ দেখতে পায়। জেলায় বজ্রপাতে ৩ জন নিহতের ঘটনায় তাদের স্ব স্ব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হুদা নিহতের সংবাদ নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *