ঢাকাMonday , 7 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীর নির্বাচিত উক্তি নিয়ে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 7 October 2019, 22:04

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে বিভিন্ন সময়ে সভা, সেমিনার ও ওয়ার্কশপে প্রদত্ত ভাষণ ও বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়ার সংকলিত ‘ঝঐঊওকঐ ঐঅঝওঘঅ ঝঊখঊঈঞঊউ ঝঅণওঘএঝ’ এবং ‘শেখ হাসিনা নির্বাচিত উক্তি’ এর গুরুত্ব ও তাৎপর্যের ওপর খুলনায় পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখে ছিলেন। আর সেই স্বপ্নকে পূরণ করে চলেছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন স্বপ্ন এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রয়োজন সততার সাথে সাহসী পদক্ষেপ, যা প্রধানমন্ত্রীর রয়েছে। সিটি মেয়র প্রধানমন্ত্রীর এই উক্তিগুলোকে শুধু বাণী হিসেবে না দেখে এগুলোকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে উপস্থিত সকলের প্রতি আহŸান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মেট্রোপলিটান পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রোফেসর সাধন রঞ্জন ঘোষ, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক, বিএল কলেজের অধ্যক্ষ প্রোফেসর কেএম আলমগীর হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ টিএম জাকির হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, অ্যাড. এনায়েত আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *