গাজীরহাট মন্দিরে নানা আয়োজনে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে
মোমিনুর রহমান, নওয়াপাড়া(দেবহাটা):: দেবহাটার গাজীরহাট দূর্গা মন্দিরে নানা আয়োজনে দূর্গা পূজা পালিত হচ্ছে। শুক্রবার শুরু হওয়া পুজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত করছে সনাতন ধর্মাবলম্বীরা।
গাজীরহাট মন্দির কমিটির সাধারন সম্পাদক অজয় কুমার ঘোষ বলেন, আমরা অত্যান্ত আনন্দিত কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া পুজা উৎযাপন করতে পারছি। আমাদের আনন্দ বাড়িয়ে দিতে
সনাতন ইয়ূথ ফাউন্ডেশনের কর্মীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা সহ বস্ত্র বিতারন করেছেন। এছাড়া পুলিশ,আনছার, গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবক দল সঠিক ভাবে দায়িত্ব পালন করছে। অষ্টমী অনুষ্ঠানে
উপস্তিত ছিলেন উক্ত মন্দিরের উপদেষ্ঠা সুভাষ চন্দ্র ঘোষ, মন্দির কমিটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, মহানন্দ সরকার, মিন্টু ঘোষ মৌসুম চ্যাটার্জী পল্টু, সঞ্জয় সরকার দেবহাটা প্রেস ক্লাবের সদস্য সুপ্রভাত সাতক্ষীরার প্রতিনিধি মোমিনুর রহমান সহ নেতৃবৃন্দ

Leave a Reply