ধুলিহরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম
ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধুলিহর বালুইগাছা গোবিন্দপুরসহ জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। রোববার (৬ অক্টোবর) দুপুরে জলাবদ্ধ বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি পানি বন্দি মানুষের সাথে কথা বলে দ্রæত পানি নিষ্কাশন সহ আর্থিক সহায়তা করার আশ্বাস দেন। পরিদর্শনকালে সদর উপজেলা আ’লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সমবায় ও ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান হাদি, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজারুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু, মন্জুরুল ইসলাম, সাঈদ, আছাফুর রহমান, শরিফুল ইসলাম, মোস্তাক আহমেদ ছানা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, তৌকির আহমেদ, ইউপি সদস্য সফিকুল ইসলাম, আ. মজিদ, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply