ঢাকাSunday , 6 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ডিআরআরএ’র উদ্যোগে সেরিব্রাল পল্সি দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 6 October 2019, 22:14

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় (সেরিব্রাল পল্সি) মস্তিষ্ক পক্ষাঘাত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডিআরআরএ’র আয়োজনে লিলিয়ানা ফন্ডস’র অর্থায়নে এ দিবস পালিত হয়। শুরুতে র‌্যালিটি ডিআরআরএ’র হাদিপুর সেন্টার চত্বর হতে বের হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহা-সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়। পরে হাদিপুর আহছানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিআরআরএ’র আঞ্চলিক সমন্বয়কারী জিএম আনজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ডিআরআরএ’র প্রোগ্রাম অফিসার দেবাশীষ ঘোষ, পিটিএ আছাদুল হক, প্রতাপ কুমার পাল, এপিটি তৃপ্তি খাতুন, এসএনটি নমিতা মজুমদার, সুজাতা মন্ডল, প্রতিবন্ধী শিশুর অভিভাবক মাকছুদা খাতুন, সাইমা খাতুন প্রমুখ। এ সময় প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য ও সরকারি সুযোগ সুবিধা প্রদানের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়া সরকারের পাশাপাশি বে-সরকারি সংস্থা ডিআরআরএ কাজ করে যাচ্ছে। তারই অংশ বিশেষ সারা বিশ্বের ন্যায় ৬ অক্টোবর দিবসটি পালনের মাধ্যমে প্রতিবন্ধীদের পাশে এগিয়ে আসতে এবং সিপি শিশুদের নিয়মিত চিকিৎসা সেবা নেওয়ার আহŸান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *