ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন

admin
October 5, 2019 10:23 pm
Link Copied!

তালা প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি তালা উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে তালা পোস্ট অফিস মোড় সংলগ্ন কল্যাণ সমিতির এম,কে ফার্মেসি অফিসে ২১ জন গ্রাম্য ডাক্তার কল্যাণ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মিঠুন কুমার হালদার, কোষাধ্যক্ষ ডা. প্রদীপ কুমার চট্টোপাধ্যায় ও ডা. মুকুল হোসেনকে দপ্তর সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। একই সাথে ইউনিয়ন কমিটি গঠনের অনুমতি দেওয়া হয়েছে। এ সময় গ্রাম্য ডা. সমীর দাশ, শেখ মোর্তজা আহম্মেদ, মহিদুর রহমান, নজরুল ইসলাম, মধুসূদন মন্ডল ,জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।