ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন দেবহাটায় উপজেলা চেয়ারম্যান

admin ঢাকা
আপডেট: 5 October 2019, 22:21

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি। শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূজা সম্পন্ন করতে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। একই সাথে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। শুরুতেই তিনি বহেরা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, বড়শান্তা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, সুবর্ণাবাদ বড়শান্তা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, হিজলডাঙ্গা বড়শান্তা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, সখিপুর পালপাড়া বড়শান্তা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, শ্যামনগর বড়শান্তা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। এ সময় প্রতিটি পূজা মন্ডপে ১৫শ’ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। জর্জ কোর্টের সাবেক পিপি অ্যাড. ওসমান গনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, সাবেক উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *