ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ডা: আ.ফ.ম রুহুল হক এমপি

admin
October 5, 2019 10:20 pm
Link Copied!

কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউয়িনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বহেরা গুরুগ্রাম সার্বজনীন পূজা মন্ডপ থেকে শুরু করে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কুলিয়া ইউনিয়নের প্রত্যেক পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় তিনি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’। বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করছে’। এ সময় জেলা আ’লীগের কোষাধ্যক্ষ আসাদুল হক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন, ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. বকুল হোসেন, সাধারণ সম্পাদক মহরম ইমলাম বাবু সহ আ’লীগের সকল নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বহেরা গুরুগ্রাম পূজামন্ডপের সভাপতি নিত্যানন্দ ঘোষ, সহ-সভাপতি বিকাশ কুমার বাইন, প্রদীপ তরফদার, প্রশান্ত কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক প্রহল্লদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।