ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহেশ্বকাটির পেট্রোল পাম্পের মালিক ও ম্যানেজারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
October 5, 2019 9:54 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আশাশুনির তুলসী ড্রাইভারকে চাঁদা না দেওয়ায় মহেশ্বকাটি এলাকার মেসার্স আন্না ফিলিং স্টেশনের মালিক ও ম্যানেজারকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৫ অক্টোবর) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত আরঙ্গজেব সরদারের ছেলে আব্দুল ওহাব সরদার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মহেশ্বরকাটি রাস্তার পাশে আমার ছোট ভাই আবু সাঈদ শাহাজানের ‘মেসার্স আন্না ফিলিং স্টেশন’ নামে একটি পাম্প রয়েছে। সেখানে আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। সেখানে প্রায়ই বুধহাটা গ্রামের ড্রাইভার তুলসী বেনে ভোক্তা পরিদর্শক শেখ মনিরুজ্জামানকে সাথে নিয়ে পেট্রোল বাকি চান এবং বলেন এখানে ব্যবসা করতে হলে মাঝে মধ্যে ২০ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দেয়ায় ড্রাইভার তুলসী ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চলে যান। তিনি আরও বলেন, তুলসী ড্রাইভার আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার ড্রাইভার হওয়ার সুবাদে উপজেলা প্রশাসনকে ব্যবহার করে আমাদের নানাভাবে হয়রানির চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, আমরা যদি ওই তুলসী ড্রাইভারকে তার দাবিকৃত চাঁদার টাকা দিতাম তাহলে আমাদের বিরুদ্ধে কোন হয়রানি করা হতো না। আমরা সরকারী নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করে আসছি অথচ তুলসী ড্রাইভার ও ভোক্তা পরিদর্শক শেখ মনিরুজ্জামান প্রায়ই আমাদের কাছে চাঁদা দাবি করেন। এতে আমরা অস্বীকার করায় সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদেরকে হয়রানি করছেন। এমতাবস্থায় তিনি (ওহাব ) তুলসী ড্রাইভার ও ভোক্তা পরিদর্শক শেখ মনিরুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।