ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পরশমনি শিল্পীগোষ্ঠীর শিল্পী বাছাই সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 5 October 2019, 21:47

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পরশমনি শিল্পী গোষ্ঠীর শিল্পী বাছাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী ছোট মিয়া (রহ:) মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাজী ছাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি’র ৮নং ওয়ার্ডের সদস্য সৈয়দ হেমায়েত আলী। স্বাগত বক্তব্য রাখেন পরশমনি শিল্পী গোষ্ঠীর পরিচালক শেখ শামীম-উর-রহমান।

সৈয়দ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান, দুদলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ফরহাদ হোসেন, দুদলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা খবির উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পরশমনি শিল্পী গোষ্ঠীর সদস্যসচিব মাওলানা জামাত আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *