ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে বিভিন্ন পূজামন্ডপে নগদ অর্থসহায়তা প্রদান

admin ঢাকা
আপডেট: 5 October 2019, 21:44

নিজস্ব প্রতিনিধি: জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পূজামন্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বিশ্বজিৎ সরদার, সভাপতি বিজন মন্ডল, সাধারণ সম্পাদক পবিত্র দেবনাথ, কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার ঘোষ, জাতীয় হিন্দু মহাজোট নেতা সুভাষ বিশ্বাস, নীলকান্ত দেবনাথ, পবিত্র সরকার, সাধন দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ কালিগঞ্জের নারায়ণপুর কালীতলা পূজামন্ডপ, ঘুশুড়ি, চাম্পাফুল, সাইহাটি, বসন্তপুর, চিংড়া, রতনপুর, মৌতলা, জিরণগাছাসহ ৩৩ টি সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় নেতৃবৃন্দ নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্দির কমিটিকে নগদ ৫০১ টাকা করে মোট ১৬ হাজার ৫৩৩ টাকা প্রদান করেন। এসময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার অবশিষ্ঠ ১৬ টি পূজামন্ডপেও অর্থ সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *