ঢাকাFriday , 4 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ১শ’ ৮৭ টি পূজা মন্ডপে সরকারী অনুদান বিতরণ

admin ঢাকা
আপডেট: 4 October 2019, 21:50

তালা প্রতিনিধি: তালায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১শ’ ৮৭টি পূজা মন্ডপের অনুক‚লে সরকারী অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ’র উদ্যোগে তালা সরকারি কলেজের হলরুমে এ অনুদানের অর্থ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন মজুমদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা থানা ওসি মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ বাপী প্রমুখ। উল্লেখ্য, এ বছর উপজেলার ১২ টি ইউনিয়নে ১শ’ ৮৭ টি পূজা মন্ডপে’র প্রত্যেকটির অনুক‚লে ৫শ’ কেজি করে চাউল এর সমমূল্য অনুদান প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *