ঢাকাFriday , 4 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজের নব নির্বাচিত ইচিপ কমিটির বিবৃতি

admin ঢাকা
আপডেট: 4 October 2019, 21:41

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসক পরিষদের নব গঠিত কমিটি নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৪ অক্টোবর) মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. হুমায়ুন ও সাধারণ সম্পাদক ডা. মিয়া আমিনুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরা বিএমএ ভবনে সাতক্ষীরা জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা বিএমএ এর সভাপতি, সাতক্ষীরা স্বাচিপ এর সিনিয়র সহ সভাপতি ডা. মো. আজিজুর রহমান এবং সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, সাতক্ষীরা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. এস জেড আতিকের স্বাক্ষরে পূর্ণাঙ্গ একটি ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটি গঠন করা হয়। যেখানে পূর্বে একটি মেয়াদোত্তীর্ণ আহŸায়ক কমিটি ছিল। সাতক্ষীরা স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেনের পূর্ণ মৌন সম্মতি এবং নির্দেশে কমিটি প্রকাশ করা ও এর কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি সাপেক্ষে নতুন ইচিপ কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যেতে শুরু করে। যেখানে বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ও স্বাচিপ এর সহ সভাপতি ডা. সামসুর রহমান এর পূর্ণ সমর্থন ছিল। তিনি সে সময় বলেছিলেন, বিএমএ স্বাচিপ যদি কমিটিতে সম্মতি দেয় তাহলে আমার কোন সমস্যা নেই। কিন্তু বিএমএ স্বাচিপ এর দেওয়া কমিটিকে কেন্দ্র করে একদল কুচক্রী মহল বিএমএ স্বাচিপকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এবং নবনির্বাচিত ইচিপ কমিটির বিরুদ্ধে নানাবিধ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে ডা. কবির এবং ডা. রাহাতকে জিজ্ঞাসা করা হলে তারা এ ধরনের ষড়যন্ত্র করা থেকে বিরত থাকার প্রতিশ্রæতি দেন। কিন্তু বাস্তবে তাদের কথা এবং কাজের মিল না পাওয়ায় ইচিপের সভাপতি এবং সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করেছেন এবং সিনিয়র নেতাদের বিতর্কিত করার তীব্র নিন্দা জানিয়েছে নব নির্বাচিত ইচিপ কমিটির নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *