রুহুল আমীন, কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ায় টেকসা গ্রæপের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে টেকসা গ্রæপের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, টেকসা গ্রুপ মালেশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর মি. ম্যাথুরজার। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. স.ম গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকসা গ্রæপ মালেশিয়ার অ্যাডভাইজর মিস হালিজা মিসবুন ও টেকসা গ্রæপ মালেশিয়ার চেয়ারম্যান বাবু অমিত দাশ। এ সময় জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ, দপ্তর সম্পাদক হারুনার রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, সদস্য রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, টেকসা গ্রæপের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, বাংলাদেশ স্থলবন্দর ভোমরা শাখার শ্রমিক লীগের সভাপতি আজিবুর রহমান আলিম, যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, টেকসা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ওমর ফারুক মুকুল।
