ঢাকাFriday , 4 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার টিকেটে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত-২

admin
October 4, 2019 9:38 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার টিকেটে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ২জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, টিকেট গ্রামের মৃত কেষ্টপদ দাশের পুত্র গোষ্ট দাশ (২৬) এবং একই এলাকার গনেশ চন্দ্র মিস্ত্রির পুত্র রামপদ (৩৬)। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার টিকেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে হিজলডাঙ্গা গ্রামের গোপাল তরফদারের ছেলে বিক্রম তরফদার দুখের কাছ থেকে গোষ্ট দাশ মাছ ক্রয় করে। সেই সুবাদে গোষ্ট দাশের কাছে ১৫শত টাকা বাকি থাকে। বৃহস্পতিবার উক্ত টাকা চাইতে গেলে গোষ্ট পূজার পরে টাকা দেবে বলে জানালে তাদের দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে রাত ১০টার দিকে পাওনাদার বিপ্লব ও টিকেট গ্রামের প্রফুল্ল সরকারের পুত্র প্রশান্ত সরকার টিকেট মিঠু মিস্ত্রীর দোকানের সামনে গোষ্ট দাশকে খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় গোষ্ট’র ভাই রবিন দাশকে পেয়ে তার ভাই কোথায় আছে জানতে চায় এবং তাকে টানা-হেচড়া করতে থাকে। এক পর্যায়ে গোষ্ট ঘটনা স্থলে পৌঁছালে বিক্রম ও প্রশান্ত সহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি স্টিলের টর্চ লাইট ও লাটি সোঁটা দিয়ে গোষ্টকে মারতে থাকে। এ সময় প্রতিবেশী গনেশ মিস্ত্রীর পুত্র রাম প্রসাদ (২৬) ঠেকাতে আসলে টর্চ লাইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে আসলে বিক্রম ও প্রশান্ত দ্রæত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত রাম প্রসাদের পিতা গনেশ চন্দ্র বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান আহতের পরিবার। এ ঘটনায় প্রশান্ত সরকারের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টাকা পয়সার বিষয়ে কেষ্ট পদ’র সাথে কথাকাটাকাটি ও ঠেলাঠেলি হয়। এক পর্যায়ে ভুলবশত তার মাথায় টর্চ লাইটের আঘাত লেগেছে। এ বিষয়ে দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী জানান, মারামারির বিষয়ে অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।