গোবিন্দপুর সার্বজনীন মন্দিরে শুরু হয়েছে দুর্গোৎসব
ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের গোবিন্দপুর সার্বজনীন মন্দিরে মহা-ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় গোবিন্দপুর দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি আনন্দ সরকারের সভাপতিত্বে আরতির মধ্য দিয়ে বর্ণিল সাজে শারদীয় দুর্গাপূজার মহা-ষষ্ঠী অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের সহ-সভাপতি সন্তোষ শীল, বিক্রম গাইন, বিশ্বজিৎ ঢালী, গৌরপদ সরকার, প্রশান্ত সরকার, সাধারণ সম্পাদক পশুপতি ঢালী, দয়াল, প্রসাদ, রাধাকান্ত, সুভাষ, গোবিন্দ, রতন, সাগর, স্বপন কুমার, ঠাকুর দাশ, সুকান্ত, শচীন, গোবিন্দ দাশ, অমল, অভিজিৎ মন্ডল, এবিএম শামসুল হক, আছাফুর রহমান, আ. মজিদ, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসানুজ্জামান, এ এস আই শিল্লুর রহমান, আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply