ঢাকাFriday , 4 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি হাসপাতালে ক্যানসার রোগীর সফল অস্ত্রোপচার

admin
October 4, 2019 9:10 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার অত্যাধুনিক সিবি হাসপাতালে ক্যান্সার রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। (২৩ সেপ্টেম্বর) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো: মনোয়ার হোসেন এ অপারেশন করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের বর্তমান সিভিল সার্জন ডা. আবু শাহিন’র চাচা পাটকেলঘাটা থানার অভয়তলা গ্রামের মৃত বাহার শেখের পুত্র আব্দুর গফুর শেখ (৭৫) প্যানক্রিয়াসের ক্যান্সারে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অনেক পরীক্ষা নিরীক্ষার পর দীর্ঘ ৫ ঘণ্টা সময় নিয়ে জটিল কিন্তু সাকর্সেসফুলি এ অপারেশনটি করেন ক্যানসার বিশেজ্ঞ সাতক্ষীরার কৃতি সন্তান ডা. মো: মনোয়ার হোসেন। সিবি হাসপাতালের ৬০১ নং কেবিনে চিকিৎসাধীন আব্দুল গফুরের কাছে যানতে চাইলে ক্ষীর্ণ কণ্ঠে তিনি বলেন বর্তমানে তিনি সুস্থ্যবোধ করছেন। এমবিবিএস এফসিএস (সার্জারী) এমএস (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো: মনোয়ার হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন ধৈয্যসহকারে মনোযোগের সাথে আমি প্রতিটা রোগীর সেবা দিয়ে থাকি, সাতক্ষীরা সদর হাসপাতালের সিএস’র চাচা অনেক জটিল রোগে ভুগছিলেন , অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ সাতক্ষীরা সিবি হাসপাতালে ৫ ঘন্টা ধরে আমি এ অপারেশন করি। প্যানক্রিয়াসের ক্যান্সার একটি জটিল রোগ, লক্ষণ দেখে এ রোগ নির্ণয় করা দুরূহ ব্যাপার, এর প্রধান লক্ষণ জন্ডিস ও চোখের পাতা হলুদ হওয়া। সিবি হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর গফুর শেখ (৭৫) এর বিষয় জানতে চাইলে তিনি বলেন, রোগী বর্তমানে ভাল আছেন, অল্প কিছুদিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন ইনশাঅল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।