ঢাকাFriday , 4 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলার ১০৬টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৩টন জি আর চাউল বিতরণ করলেন এমপি রবি

admin
October 4, 2019 9:08 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা ২০১৯ উপলক্ষে জেলা প্রশাসন হতে পূজা মন্ডপসমূহে বরাদ্দকৃত জি আর চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন এবং মহান মুক্তিয্েদ্ধর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহŸান জানান।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল, প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি গোষ্ঠবিহারী মন্ডল, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, পূজা উদ্যাপন পরিষদ পৌর শাখার সভাপতি রামপদ দাস, সাধারণ সম্পাদক অসীম কুমার দাস সোনা, নিত্যানন্দ আমিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহসহ সদর উপজেলার পূজা মÐপের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১০৬টি পূজা মÐপে ৫০০ কেজি করে মোট ৫৩ টন জি আর চাল বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ১০৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিবপদ গাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।