ঢাকাFriday , 4 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৬ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

admin ঢাকা
আপডেট: 4 October 2019, 20:32

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ৩৬ বোতল ফেনসিডিলসহ অহেদুজ্জামান ওরফে বাপ্পা (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

থানার সহকারী উপ-পরিদর্শক লিটন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৫ টার দিকে র‌্যাব-৬ এর একটি দল উপজেলার নলতা গ্রামীন ব্যাংকের সামনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৩৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী অহেদুজ্জামান ওরফে বাপ্পাকে আটক করা হয়। আসামিকে শুক্রবার (৪ অক্টোবর) সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *