ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘তোমার গল্পে আমি’ নাটকে সাতক্ষীরার মেহেদী

admin ঢাকা
আপডেট: 3 October 2019, 22:46

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি জি এম সৈকত নির্মিত ‘তোমার গল্পে আমি’ নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে। ‘দেশা দ্যা লিডার’ খ্যাত শিপন মিত্র ও ছোট পর্দার ‘ডিবি লেডি গোয়েন্দা’ খ্যাত নায়িকা অপ্সরা সুহি অভিনীত ‘তোমার গল্পে আমি’ এ নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন সাতক্ষীরার আর. এম মেহেদী। নাট্য-নির্মাতা ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকতের হাত ধরে ছোট পর্দায় অভিষেক হয়েছে আর. এম মেহেদীর। এ প্রসঙ্গে মেহেদী বলেন, নাট্য-নির্মাতা জি. এম সৈকতের হাত ধরে আমি টিভি নাটকে কাজ করার সুযোগ পেয়েছি এজন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন অভিনয়ের মাধ্যমে সকলের হৃদয়ে স্থান করে নিতে পারি। ‘তোমার গল্পে আমি’ নাটকটি খুব শীঘ্রই টিভিতে দেখতে পাবেন। নাটকটি নির্মাণ করেছেন জি.এম সৈকত, রচনা করেছেন ওসমান গনি বাবলা। এই নাটকে আরও অভিনয় করেছেন- রেহানা জলি, সাব্বির, সাইফুল, তুলি, সুজন রাজা, সানিহা, আলামিন, সাদ্দাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *